Long Popup (2)
সর্বশেষ

কাল থেকেই বাংলাদেশিদের ভিসা দিবে ওমান!

ওমানের ভিসা চালু নিয়ে দুঃসংবাদProbashircityWebPopupUpdate

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য নিজেদের শ্রমবাজারের দুয়ার খুলছে ওমান। দীর্ঘদিন ধরে ওমানের ভিসার অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের চূড়ান্ত অনুমোদনের পর কাল রোববার থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ধাপে দেশটির কৃষি খাতে কাজের জন্য এই ভিসা আবেদন গ্রহণ করা হবে, যা ভবিষ্যতে অন্যান্য খাতেও কর্মী নেওয়ার পথ সুগম করলো।

ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের আল দাহিরাহ শাখা এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব উদ্যোক্তা তাদের খামারের জন্য বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী, তারা কাল থেকেই প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া টানা ২০ আগস্ট পর্যন্ত চলবে। তবে কর্মী নিয়োগের জন্য আবেদনকারী কৃষকদের অবশ্যই অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য হতে হবে এবং ২৫ ওমানি রিয়াল বার্ষিক ফি পরিশোধ থাকতে হবে। এছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যু করা বৈধ লেবার পারমিট, কৃষি খামারের কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক কর্মসংস্থান নিশ্চিতে এবার বেশ কিছু বাড়তি শর্ত জুড়ে দিয়েছে ওমান সরকার। আগ্রহী কৃষকদের তাদের ২০২৬-২০২৭ কৃষি মৌসুমের পরিকল্পনার একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সেখানে ঠিক কী ধরনের ফসল চাষ করা হবে এবং জমির পরিমাণ কত, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইব্রির অফিসে আবেদনপত্র জমা দেওয়া যাবে। প্রয়োজনীয় নথিপত্র বা শর্ত পূরণে ব্যর্থ হলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate