Long Popup (2)
সর্বশেষ

ইরান, সৌদি ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

1785734532 a850ce88e7ba8ce6f9aaa7749cf9500cProbashircityWebPopupUpdate

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আবারও আলোচনা করেছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শীর্ষ কর্মকর্তারা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দ্বিতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফোনালাপে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান সংকট নিরসনে গৃহীত নানা কূটনৈতিক পদক্ষেপের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংঘাত এড়িয়ে আঞ্চলিক সহযোগিতার পরিধি বাড়ানো এবং কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে যেকোনো সংকট সমাধানের ওপর বিশেষ জোর দেন নেতারা।

এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত উত্তেজনা রোধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate