Long Popup (2)
সর্বশেষ

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ট্রাম্প26ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য এক কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বৃহস্পতিবার (১৬ জুলাই) গোষ্ঠীটির পক্ষ থেকে এই চাঞ্চল্যকর ঘোষণা দেওয়া হয়। তারা জানিয়েছে, ট্রাম্পকে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী হত্যা করতে সক্ষম হবে, তাদের এই বিপুল অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

Trump3443 6a06a42976e42

ইরাকি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসলামিক রেজিস্ট্যান্স এক বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে জানিয়েছে, নিজেদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে সংগৃহীত অনুদানের মাধ্যমে এই এক কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের এই হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনোই শান্তিতে থাকতে পারবে না এবং সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ট্রাম্পের মতো অপরাধী কোথাও নিরাপদ আশ্রয় পাবে না। শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়াকে নিজেদের ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, এই চরম ঘোষণার পেছনে রয়েছে ট্রাম্পের সাম্প্রতিক একটি প্রকাশ্য স্বীকারোক্তি। সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্বীকার করেন যে, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার পেছনে তাঁর সরাসরি ভূমিকা ছিল। মার্কিন প্রেসিডেন্টের এমন স্বীকারোক্তিকে ভালোভাবে নেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স। আর এর জেরে ক্ষুব্ধ হয়েই ট্রাম্পের মাথার এই বিশাল দাম হাঁকিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate