সর্বশেষ

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েলিদের ভয় দেখাতে বলেন নেতানিয়াহু

Untitled 20260612Web Popup (3)

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ ইসরায়েলিদের আতঙ্কিত করতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। সম্প্রতি মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান আইজেনকট এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের কাছে কখনোই কোনো পারমাণবিক বোমা ছিল না।

নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করে আইজেনকট বলেন, “নেতানিয়াহু জঘন্য মিথ্যা কথা বলেন। ইরানের কাছে কখনো পারমাণবিক বোমা ছিল না। তিনি সাধারণ ইসরায়েলিদের ভীত করতে এসব কথা বলেন”।

Gad

উল্লেখ্য, গত বুধবার চ্যানেল-১৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র ছিল, যা দিয়ে তারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছিল। তিনি আরও দাবি করেন, ইসরায়েলকে বাঁচানোর জন্য তিনি ইরানে দুবার হামলা চালিয়েছেন। নেতানিয়াহুর এই বক্তব্যের পরই গাদি আইজেনকট তা সরাসরি নাকচ করে দিলেন।

দীর্ঘদিন ধরে ইরান তাদের পারমাণবিক কার্যক্রমকে শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য বলে দাবি করে আসছে এবং কোনো ধরনের অস্ত্র তৈরির অভিযোগ তারা বরাবরই প্রত্যাখ্যান করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup