সর্বশেষ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

SaWeb Popup (3)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজধানী তেল আবিবের সড়কে নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির সাধারণ নাগরিকরা। শনিবার (৩০ মে) তেল আবিবের প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে শত শত মানুষ এই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের হাতে যুদ্ধ বন্ধ এবং প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগসহ নানা দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। ক্ষুব্ধ নাগরিকরা বর্তমান সরকারের নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে চারপাশ উত্তাল করে তোলেন।

এবারের প্রতিবাদ কর্মসূচিতে এক ব্যতিক্রমী আবহ তৈরি হয়, যখন বিক্ষোভকারীদের কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান। এই অভিনব প্রতিবাদের মাধ্যমে আন্দোলনকারীরা মূলত বর্তমান প্রশাসনের আন্তর্জাতিক ও আঞ্চলিক নীতিমালার প্রতি তাঁদের তীব্র অসন্তোষ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া সাধারণ নাগরিকদের প্রধান অভিযোগ ছিল পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা নিয়ে। আন্দোলনকারীদের দাবি, ওই অঞ্চলে চলমান রক্তক্ষয়ী সহিংসতায় বর্তমান সরকার পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। একই সাথে ক্ষোভ ঝেরে বিক্ষুব্ধ জনতা বলেন, বর্তমান প্রশাসন দেশের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছে না এবং অনবরত জনস্বার্থ ক্ষুণ্ণ করে চলেছে।

বিক্ষোভের শেষভাগে আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দেন যে, এই ব্যর্থ প্রশাসন দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে এই ব্যর্থ প্রশাসনকে বিদায় জানিয়ে দেশে একটি নতুন ও গ্রহণযোগ্য মধ্যবর্তী নির্বাচনের জোর দাবি জানান তারা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup