Opens in a new tab
সর্বশেষ

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব

F64cfa2c99de266cae2ca4cb83987992 698415c899897Web Popup (3)

যৌন আকাঙ্ক্ষা পূরণে অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে আর্মেনিয়ায় নবগঠিত রাজনৈতিক দল ‘স্ট্রং আর্মেনিয়া’। দলটির প্রতিষ্ঠাতা হলেন সারগিস কারাপেতিয়ান।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ানের দাবি করেছেন যে, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে কারণ হচ্ছে তাদের মধ্যে যৌনতার অসন্তুষ্টি।

এই সমস্যার সমাধানে কোনো মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। এমন মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।

দেশটিতে সেক্স মন্ত্রণালয়ের গঠনের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে বলেন, নারীরা যৌন অসন্তুষ্টির কারণেই রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।   ‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি দেশটিতে সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পরই গঠিত হয়। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি এই দল আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। দলটির প্রার্থী হতে পারেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান।

আগামী জুনে দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে জনমত জরিপে স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ নিয়ে এগিয়ে আছে। জরিপে বলা হয়েছে, দেশটিতে প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীন।

আরও দেখুনঃ

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup