সর্বশেষ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ

The richest country in the world is recognizing palestineProbashircityWebPopupUpdate

বিশ্বের ধনী দেশ এবং ইউরোপের সেনজেনভুক্ত রাষ্ট্র লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল জানিয়েছেন, চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লুক্সেমবার্গের সরকার ইতিমধ্যেই পার্লামেন্টারি কমিশনের কাছে এ বিষয়টি জানিয়ে দিয়েছে।

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়ামসহ কয়েকটি দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। লুক্সেমবার্গ এই সুযোগে তাদের চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছে।

এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রক্রিয়াকে আরও এগিয়ে দিচ্ছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের ৭৫ শতাংশ সদস্য দেশ অর্থাৎ প্রায় ১৪৭টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। লুক্সেমবার্গের এই পদক্ষেপের মাধ্যমে স্বীকৃতি প্রদানকারী দেশের সংখ্যা আরও বাড়বে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate