সর্বশেষ

হঠাৎ অসুস্থ বিমানের যাত্রী, মাঝ আকাশে চিকিৎসা দিলেন রুশ স্বাস্থ্যমন্ত্রী

Russian health minister treats suddenly ill passenger mid airProbashircityWebPopupUpdate

রাশিয়া থেকে ভিয়েতনামগামী এক ফ্লাইটে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীর জীবন বাঁচিয়ে প্রশংসিত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। বিমানে আকস্মিক পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দিয়ে যাত্রীর অবস্থা স্থিতিশীল করেন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মন্ত্রীর প্রশংসায় ভাসেন অনেকে।

রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়, গত রোববার (১৪ সেপ্টেম্বর) মস্কো থেকে হ্যানয়গামী ফ্লাইটে উড্ডয়নের প্রায় তিন ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ বছর বয়সী এক যাত্রী। তখন তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। বিমানের ভিয়েতনামী ক্রুরা চিকিৎসা সহায়তা চাইলে একই বিমানে থাকা রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এগিয়ে আসেন।

জানা গেছে, ওই যাত্রী উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন, যা জটিল হৃদ্‌রোগের ঝুঁকি তৈরি করতে পারত। প্রশিক্ষিত চিকিৎসক মুরাশকো বিমানে থাকা ওষুধ ও সরঞ্জাম ব্যবহার করে তার চিকিৎসা দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে যাত্রীর শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হয়।

পরবর্তীতে ‘শট’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুরাশকো যাত্রীর যত্ন নিচ্ছেন, তাকে সোজা হয়ে বসতে সহায়তা করছেন এবং মানসিকভাবে আশ্বস্ত করছেন। শেষ পর্যন্ত ওই যাত্রী নিরাপদে ভ্রমণ শেষ করতে সক্ষম হন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate