Opens in a new tab
সর্বশেষ

‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ কি শুরু?

Is 'world war iii' startingWeb Popup (3)

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ ও আলোচনা। কেউ মনে করছেন, এই উত্তেজনা কেবল আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবে, আবার কেউ বলছেন, এটি ক্রমেই সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।

রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল আপতি আলাদিনোভ এ বিষয়ে আরও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলাদিনোভ বলেন, এই যুদ্ধ নতুন গতি পেয়েছে এবং তা মোকাবিলায় রাশিয়াকে অন্তত ১০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে হবে। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর ‘সামরিক-রাজনৈতিক’ বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চেচনিয়াভিত্তিক ‘আখমাত’ বাহিনীর কমান্ডার হিসেবেও পরিচিত।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং এটি আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন মাত্রা নিচ্ছে। পশ্চিমা বিশ্ব যেভাবে ইরানকে মোকাবিলা করছে, রাশিয়ার ক্ষেত্রেও যেন এমন কিছু করার সাহস না পায়, সে জন্য আগেভাগেই আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখতে হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালায়। এতে দেশটির শীর্ষ ২০ সামরিক কর্মকর্তা ও ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে দাবি করা হয়। জবাবে ইরানও তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, অন্তত ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ধোঁয়া উঠতে দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে এটি বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকিতে রূপ নিতে পারে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)