সর্বশেষ

ভারতে রাতে জরুরি অবতরণ করল ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমান

British f 35 fighter jet makes emergency landing in india at nightProbashir city Popup 19 03

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে যুক্তরাজ্যের বিমান বাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান। শনিবার গভীর রাতে এফ-৩৫ লাইটনিং টু মডেলের এই অত্যাধুনিক বিমানটি ভারত মহাসাগরের ওপর রুটিন মিশনের সময় জ্বালানিসংকটে পড়ে এবং তখনই জরুরি অবতরণে বাধ্য হয়।

এনডিটিভি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন রয়েছে। সম্প্রতি এটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে একটি যৌথ সামুদ্রিক মহড়াও শেষ করেছে।

পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তিসম্পন্ন এই যুদ্ধবিমানটি স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণে সক্ষম। ক্যারিয়ারে ওঠানামার জন্য এতে অতিরিক্ত ক্যাটাপল্ট সিস্টেমের প্রয়োজন হয় না। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের জরুরি অবতরণ বিরল হলেও একেবারে অপ্রত্যাশিত নয়।

তবে প্রশ্ন উঠেছে—বিমানটি কেন তার মূল রণতরীতে ফিরে যেতে পারল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রণতরীটির আশপাশের খারাপ আবহাওয়ার কারণে সেখানকার অবতরণ অনিরাপদ ছিল, তাই বিমানটি বিকল্প হিসেবে ভারতের বেসামরিক বিমানবন্দরে নামতে বাধ্য হয়।

এফ-৩৫ যুদ্ধবিমানটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান লকহিড মার্টিন নির্মিত এবং এটি বিশ্বে অন্যতম উন্নত মাল্টিরোল ফাইটার জেট হিসেবে স্বীকৃত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েলসহ ন্যাটো সদস্য দেশগুলো এই বিমানকে তাদের আধুনিক সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করে।

জরুরি অবতরণের ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা লকহিড মার্টিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। রোববার সকাল পর্যন্ত যুদ্ধবিমানটি কেরালার বিমানবন্দরেই অবস্থান করছিল বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03