ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন যে ইরান ও আমেরিকা আগামী ১১ই মে ওমানে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে চতুর্থ দফা পরোক্ষ আলোচনা করবে।
আরাঘচি টেলিগ্রামে জানান, ওমানের পক্ষ থেকে আলোচনার জন্য অনুরোধ করা হলে ইরান সম্মতি জানায়। আলোচনার সঠিক সময় এবং স্থান আয়োজক দেশ নির্ধারণ করবে।
তাসনিম সংবাদ সংস্থা এর আগে জানিয়েছিল যে তেহরান ১১ই মে ওমানে পরবর্তী আলোচনায় বসতে রাজি হয়েছে।
আরও
ওমানের মধ্যস্থতায়, আলোচনাটি প্রথমে ১২ই এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয়েছিল। এরপর ১৯শে এপ্রিল ইতালির রোমে এবং ২৬শে এপ্রিল পুনরায় ওমানে অনুষ্ঠিত হয়। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন আব্বাস আরাঘচি এবং মার্কিন দলের নেতৃত্বে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ।




![]jh](https://probashtime.net/wp-content/uploads/2026/05/jh.webp)





