সর্বশেষ

আকাশেই বিমানের টায়ার বিস্ফোরণ, জরুরি অবতরণ!

Plane tire explodes in mid air, emergency landing!Probashir city Popup 19 03

সুইডেনে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নরওয়েজিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের টায়ার বিস্ফোরিত হয়। ফ্লাইটটিতে ১৮১ জন যাত্রী ছিলেন। বিমানটি স্টকহোমের আরলান্ডা বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটকে জরুরি অবতরণ করতে হয়।

বিমানে থাকা যাত্রীরা বিস্ফোরণের সময় হঠাৎ এক বিকট শব্দ শুনতে পান। ঘটনার পর পুলিশ ও প্যারামেডিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমান ও রানওয়েতে বিস্ফোরণের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করে। টায়ারের বিস্ফোরণে রানওয়েতে কিছু অংশ ছড়িয়ে পড়েছিল।

জরুরি পরিস্থিতিতে পাইলট বিমানটিকে কম উচ্চতায় উড্ডয়ন করে বিমানবন্দরের চারপাশে চক্কর দেন। এরপর নিরাপদে আরলান্ডা বিমানবন্দরে অবতরণ করে। কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

এক যাত্রী মায়া ক্যারেনকো জানালেন, উড্ডয়নের সময় বিমানটি কেঁপে উঠেছিল। আকাশে থাকাকালীন তারা জানতেন না কী ঘটেছে। পরে বিষয়টি জানার পর তিনি হতবাক হয়ে যান।

নরওয়েজিয়ান এয়ারলাইন্সের এক প্রেস অফিসার বলেন, বিমানটি নিয়মিতভাবে উড্ডয়ন করছিল। তবে কারিগরি ত্রুটির কারণে নিরাপদ অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত, যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03