সর্বশেষ

ইতালিতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন

EtaliWeb Popup (3)

ইতালির মনফালকোনে গরিঝিয়া বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিস্হ ভৈরব উপজেলা বিএনপি ফোরামের সভাপতি মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক সাইমন রহমান। প্রধান অতিথি ছিলেন মনফালকোনে গরিঝিয়া বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস।

সভা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপর জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন দলের একাধিক প্রবাসী নেতৃবৃন্দ, যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রামের প্রতি সম্মান জানান।

প্রধান অতিথি ফরিদুল ইসলাম আনিস বক্তৃতায় বলেন, “তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। দেশের কল্যাণে ও জনগণের সুসমৃদ্ধি নিশ্চিত করতে তিনি নিজের স্বার্থ উপেক্ষা করেছেন। জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

তিনি প্রবাসী নেতৃবৃন্দকে দেশের পুনর্গঠন, জনগণের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে দলের শক্তি বৃদ্ধির জন্য একযোগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

সভা শেষে নেত্রীর সুস্বাস্থ্য ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা হয়। এবার কেক কাটা না হলেও উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup