সর্বশেষ

‘দরদ’ দেখতে যাচ্ছেন শাকিব, সঙ্গে থাকছে একঝাঁক তারকা

‘দরদ’ দেখতে যাচ্ছেন শাকিব, সঙ্গে থাকছে একঝাঁক তারকাWeb Popup (3)

গেল সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমা। গত ১৫ নভেম্বর থেকে একযোগে বাংলাদেশ, আমেরিকা, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই ছবি।

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন শাকিব। তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের।

এদিকে ‘দরদ’ মুক্তির সময়ে ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। যে কারণে এখনও প্রেক্ষাগৃহে গিয়ে নিজের সিনেমাটি উপভোগ করতে পারেননি তিনি।

তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কেনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে যাচ্ছেন। যে কারণে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাকিব।

নায়ক বলেন, প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধম্যে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup