Long Popup (2)
সর্বশেষ

ভিসা জটিলতায় পরী মণি

E1fe5b3bbcfc362ab7e5f4ed886489e4 66e55178bf36dProbashircityWebPopupUpdate

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মণি। দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক করতে চলেছেন টলিউডেও। মার্চ-এপ্রিলে নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে এখনও বাকি ডাবিং। আর তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে পরী মণি বললেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।

অন্যদিকে, ফেলুবকশি ছবিতে কাজ করতে গিয়ে সেখানকার আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন পরী মণি। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ তিনি।

অভিনেত্রী জানান, নতুন এই সিনেমার শুটিং বাংলাদেশেও হবে। থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করেই এই খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এদিকে, ৮ আগস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হওয়ার কথা ছিল নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। তবে তখন দেশের পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পিছিয়ে যায়। সিরিজটিতে পরী মণিকে দেখা যাবে সুপ্তি চরিত্রে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি মুক্তির কথা রয়েছে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate