সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ প্রবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ প্রবাসী আটকProbashir city Popup 19 03

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৩ বাংলাদেশিসহ ১৪৫ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার ৪টি অভিযানে বিভিন্ন দেশের ১৪৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ। সোমবার রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় জনসাধারনের অভিযোগের পর দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জোহর ইমিগ্রেশন বিভাগের অ্যানফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের একটি দল অভিযান পরিচালনা করে।

চারটি অভিযানে মোট ২০৩ জন প্রবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়।

তিনি বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী, ২৭ জন নেপালি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং ৩ জন বাংলাদেশি। যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছর।

তিনি জানান, পাসপোর্টের শর্ত লঙ্ঘনের দায়ে বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের বৈধ কোনো পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না নিয়ে দীর্ঘকাল অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করায় তাদের আটক করা হয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03