সর্বশেষ

ধর্ষণে অন্তঃসত্ত্বা ওমান প্রবাসী নারী

ধর্ষণে অন্তঃসত্ত্বা ওমান প্রবাসী নারীProbashir city Popup 19 03

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের কথা বলে প্রবাসী নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন আরিফ সিকদার নামে এক যুবক। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ের জন্য চাপ দিলে আরিফ সিকদার তাতে রাজি হননি। এমনকি গর্ভের সন্তানকেও অস্বীকার করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার রাতে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আরিফ সিকদারকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেফতার আরিফ সিকদার (২৪) ভাঙ্গা পৌরসভার হুগলাকান্দি গ্রামের শাহাদাত শিকদারের ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে মনসুরাবাদ গুচ্ছগ্রামে বসবাস করেন।

মামলার সূত্রে জানা যায়, কালামৃধা ইউনিয়নের এক নারী ২-৩ বছর আগে বাসার কাজে ওমানে যান। সেখানে থাকা অবস্থায় মোবাইল ফোনে আরিফের সঙ্গে তার পরিচয়, পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এরপর প্রায় বছরখানেক আগে ওই নারী দেশে চলে আসেন। আসার পর তাকে বিয়ের আশ্বাস দিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন আরিফ সিকদার।

পরে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ওই যুবক বিয়ে করতে কালক্ষেপণ করতে থাকেন। গত ২ জুন রাতে ওই নারীকে বিয়ের কথা বলে গুচ্ছগ্রামে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

এরপর ওই নারীর শারীরিক কিছু পরিবর্তন দেখা দিলে একটি ক্লিনিকে পরীক্ষা করলে চিকিৎসকরা জানান তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনা বিস্তারিত আরিফকে জানান এবং বিবাহের জন্য চাপ দেন; কিন্তু আরিফ ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করেন এবং গর্ভের সন্তানকেও অস্বীকার করেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাঈম জানান, সোমবার রাতে একটি ধর্ষণ মামলা হয়েছে এবং ধর্ষক আরিফকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীকে মেডিকেল টেস্ট করানো হয়েছে। নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা যুবক স্বীকার করেছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03