সর্বশেষ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

GOLDWeb Popup (3)

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার (৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনটি জানায়, সোমবার সকাল ১০টা থেকেই নতুন এই দর সারা দেশে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজার ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেট প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।

সোনার দামের এই নিম্নমুখী সমন্বয়ের মধ্যেও দেশের বাজারে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের নির্ধারিত আগের দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা বহাল রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup