সর্বশেষ

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম

GoldWeb Popup (3)

দেশের বাজারে আবারও কমল সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করা হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর সোনার দাম সমপরিমাণ বাড়ানো হয়েছিল। ঠিক এক সপ্তাহের ব্যবধানে সেই দাম আবার কমানো হলো।

সোনার সঙ্গে তাল মিলিয়ে বাজারে রুপার দামও কিছুটা কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা এবং ২১ ক্যারেটের দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৩ হাজার ৩২ টাকায় বিক্রি হবে।

বাজুসের তথ্যমতে, এ নিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১১৭ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৫৯ বার। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড হয়। সেদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম একলাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup