Long Popup (2)
সর্বশেষ

দেশে সোনার দামে বড় লাফ, ভরি কত

Sonar damCity

দেশের বাজারে আরেক দফা সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার অলংকারের এই বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী নির্দিষ্ট হারে মজুরি প্রযোজ্য হবে।

এর আগে গত ১১ আগস্ট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১০২ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫১ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫০ বার কমানো হয়েছে। বাকি একবার কেবল ভ্যাট সমন্বয় করা হয়েছিল। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দামেই সোনা বেচাকেনা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate