সর্বশেষ

বিমানবন্দরের আগুনে ওষুধ শিল্পের ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি

AirpWeb Popup (3)

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

বিএপিআই’র মহাসচিব জাকির হোসেন বলেন, দেশের শীর্ষ ৪৫টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির জীবনরক্ষাকারী ওষুধের কাঁচামাল—যার মধ্যে অ্যান্টিবায়োটিক, ক্যানসার ও ডায়াবেটিসের কাঁচামাল ছিল—পুড়ে গেছে। এই কাঁচামালগুলো আকাশপথে আমদানি করা হয়। এছাড়াও, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, এসব কাঁচামাল ধ্বংস হওয়ায় উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে এবং ১৬০টিরও বেশি দেশে রপ্তানি করা ওষুধের সময়সূচিও প্রভাবিত হবে। এর ফলে উৎপাদন চেইনে বড় ধরনের ধাক্কা লাগবে।

এর আগে, রপ্তানিকারকদের সংগঠন (ইএবি) অগ্নিকাণ্ডে সামগ্রিকভাবে ১ বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল।

গত ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগলে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। বিএপিআই দ্রুত তদন্ত ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup