সর্বশেষ

মোদী বাদ, ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প!

মোদী বাদ, ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প!Web Popup (3)

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক একটি এলএনজি কোম্পানি বড় একটি চুক্তি সম্পন্ন করেছে।

চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ২৪ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি।

চুক্তিটি একটি “বাধ্যবাধকতাহীন” ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে, যার অর্থ, উভয় পক্ষ প্রয়োজন অনুযায়ী চুক্তি থেকে সরে আসতে পারবে। যদিও এটি অনানুষ্ঠানিক, বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিশেষ মনোযোগ দিচ্ছেন। এই চুক্তি তার সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এ চুক্তি শুধু জ্বালানি খাতে নয়, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup