সর্বশেষ

অস্ট্রেলিয়ার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Bangladeshi dies in australian road accidentWeb Popup (3)

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আদিব ফারহান (২০) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় ভোর ছয়টার দিকে নিউক্যাসল শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিব ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোশাররফ হোসেন সুমনের বড় ছেলে। পরিবারের সঙ্গে তিনি ঢাকার নাখালপাড়া এলাকায় বসবাস করতেন। ও-লেভেল ও এ-লেভেল সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য মাত্র সাত মাস আগে অস্ট্রেলিয়া যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অস্ট্রেলিয়ার মেইফিল্ড ইস্ট এলাকায় আদিবকে বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবসহ দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আবুল হাসনাত জানান, পরিবারের বড় সন্তান ছিলেন আদিব। মাত্র দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। আকস্মিক মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা।

এই দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আদিবের মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup