সর্বশেষ

আফগানিস্তানের রাজধানীতে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহত!

Befunky collage 2025 10 10t084ProbashircityWebPopupUpdate

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলায় পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার।

প্রতিবেদনে বলা হয়, সূক্ষ্ম ও পরিকল্পিত এ হামলায় নূর ওয়ালি মেসুদের পাশাপাশি টিটিপির শীর্ষ নেতা ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় সূত্রে সাইফুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা না গেলেও, তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, হামলার সময় নূর ওয়ালি গাড়িতে করে যাচ্ছিলেন। কাবুলে দুটি বিকট শব্দ শোনা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়, যা নতুন হামলার আশঙ্কা বাড়ায়।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিস্ফোরণটি সীমিত ছিল। তবে স্থানীয়রা দাবি করেছেন, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে এক জরুরি সংবাদ সম্মেলন করবেন। সেখানে কাবুলে সংঘটিত হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate