সর্বশেষ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

Maldeves 20260313ProbashircityWebPopupUpdate

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণাধীন প্রকল্পের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত ও আরও দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ওই গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহত ওই প্রবাসীরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এ ছাড়া গুরুতর দগ্ধ অপর দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। ভয়াবহ এই বিস্ফোরণে গেস্টহাউসটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে সার্বিক খোঁজখবর নিতে হাইকমিশনের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধিদল পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে তাঁদের পরিবারের কাছে পাঠানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আকস্মিক এই দুর্ঘটনার পর মালদ্বীপের স্থানীয় প্রশাসন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে। জীবিকার তাগিদে দেশটিতে যাওয়া একসঙ্গে পাঁচজন রেমিট্যান্স যোদ্ধার এমন অকালমৃত্যুতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate