সর্বশেষ

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangladeshi expatriates in MaldivesWeb Popup (3)

মালদ্বীপের রাজধানী মালেতে এবি রাজ্জাক (৩২) নামের এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মালের একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই হোটেলেই বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন মিজান মিয়া জানান, জীবিকার তাগিদে প্রায় ছয় মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন রাজ্জাক। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি কর্মস্থলে গিয়েছিলেন। কাজের একফাঁকে সহকর্মীরা তাকে গুদামঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ মরদেহটি রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত কিছু জানায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রাজ্জাকের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মেরাজ মিয়ার ছেলে। প্রবাসে তার এমন অস্বাভাবিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup