Long Popup (2)
সর্বশেষ

মালদ্বীপে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

MaldevsProbashircityWebPopupUpdate

মালদ্বীপে কর্মরত ২৬ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী মেহেদী হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যু বরণ করেন।

মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুরিয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বিদেশে কঠোর পরিশ্রমের মধ্যেও তিনি নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন। তবে রোগের জটিলতা ক্রমে বৃদ্ধি পাওয়ায় আর সুস্থ হয়ে ফিরতে পারেননি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে আসে। পরিচিতজনরা বলেন, তরুণ বয়সে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং প্রবাসী সমাজের জন্যও এটি একটি অপূরণীয় ক্ষতি।

সহপ্রবাসীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তারা আরও জানান, প্রবাসে রোগ-ব্যাধির সঙ্গে লড়াই করে অনেকেই অসহায় হয়ে পড়েন, যা প্রবাসী জীবনকে আরও কঠিন করে তোলে।

এদিকে মেহেদী হাসানের মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে স্থানীয় প্রবাসীরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের চেষ্টা করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate