সর্বশেষ
ব্রেকিং

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ ৫১৯ প্রবাসী আটক

2 mwpzhpdi0xaf552Web Popup (3)

মালয়েশিয়াজুড়ে অবৈধ বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ৩৪টি কারখানায় একযোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।

1

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এই বিশেষ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন এবং বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা তাঁদের সহযোগিতা করেন। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। অভিযানের অন্যতম বড় ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় ১৩১ জনের কাগজপত্র যাচাই শেষে ৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

4

এ ছাড়া কারখানায় বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে তদন্তে সহায়তার জন্য স্থানীয় নাগরিকদের কাছে সাক্ষী হিসেবে হাজির হওয়ার ৪২টি নোটিশ জারি করা হয়েছে। এসব নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

3

অবৈধ অভিবাসন ও বিদেশি কর্মী নিয়োগে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সংস্থাটি সতর্ক করে বলেছে, শুধু অবৈধ বিদেশি কর্মীদের আটক করেই অভিযান শেষ করা হবে না; বৈধ অনুমতি ছাড়া কর্মী নিয়োগ দেওয়া মালিক, আশ্রয়দাতা এবং এ কাজে সহযোগিতাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)