সর্বশেষ

মালয়েশিয়ায় দূতাবাসের হস্তক্ষেপে বকেয়া বেতন পেলেন ১২৬ বাংলাদেশি

Sa 125.1787476329Web Popup (3)

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপে দীর্ঘ তিন মাসের বকেয়া বেতন পেয়েছেন ১২৬ জন প্রবাসী বাংলাদেশি। পাহাং রাজ্যের প্লাইউড প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড’–এ কর্মরত ওই শ্রমিকদের গত শুক্রবার (২১ আগস্ট) বকেয়ার প্রথম কিস্তি পরিশোধ করা হয়।

জানা যায়, প্রতিষ্ঠানটির বাংলাদেশিসহ প্রায় আড়াই শ অভিবাসী শ্রমিক তিন মাসের বেশি সময় ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েন। গত ১১ আগস্ট এক বাংলাদেশি কর্মী বিষয়টি হাইকমিশনকে জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ১৩ আগস্ট দূতাবাস, নিয়োগকর্তা ও কর্মী প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকে তিন কিস্তিতে বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শুক্রবার প্রথম কিস্তির পর ২৮ আগস্ট ও ১০ সেপ্টেম্বর বাকি অর্থ পরিশোধ করবে কোম্পানিটি।

বকেয়া বেতন পেয়ে দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা। এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বেতন বা যেকোনো কর্মসংকটে স্থানীয় আইন অমান্য করে আন্দোলন বা ধর্মঘটে না গিয়ে, আইনি প্রক্রিয়ায় সরাসরি দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup