Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ধরা খেল নারীসহ ১০ বাংলাদেশি দালাল

2be9f7c0 775c 432b 9a37 9b9d32cef84cProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিলাসবহুল আবাসিক ভবনকে গোপন আস্তানা হিসেবে ব্যবহারের অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারী এবং মানব পাচার চক্রের দুই মূল হোতা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

6c0b6f33 ad9f 4541 93d0 35e254413d6f

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই চক্রটি এই বিলাসবহুল আবাসিক এলাকাকে বেছে নিয়েছিল। অবৈধপথে মালয়েশিয়ায় ঢোকা বিদেশিদের চূড়ান্ত গন্তব্যে পাঠানোর আগে এই ফ্ল্যাটগুলোতে আটকে রাখা হতো। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, জনপ্রতি ৭০০ থেকে দেড় হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত চক্রের সদস্যরা এবং টাকা পুরোপুরি পরিশোধ না হওয়া পর্যন্ত অভিবাসীদের সেখানেই কড়া পাহারায় রাখা হতো। গত এক বছর ধরে অত্যন্ত সুকৌশলে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল চক্রটি।

5673f12e d789 49fe a82f cc1b92156930

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অন্য ব্যক্তির নামে থাকা তিনটি পাসপোর্ট ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুই নারী এর আগে মালয়েশিয়ায় কালোতালিকাভুক্ত হলেও অবৈধপথে আবারও দেশটিতে প্রবেশ করেন। আটকদের মধ্যে একজনের কাছে নির্মাণ খাতের ভিসা থাকলেও বাকিদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। অবৈধভাবে বিদেশিদের আশ্রয় দেওয়া এবং বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের দায়ে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate