সর্বশেষ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২ প্রবাসী

M2 20251015073706ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার বাটু পাহাত জেলায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩২ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। স্থানীয় খাবারের দোকান, গাড়ি ধোয়ার কেন্দ্র এবং প্রবাসী শ্রমিকদের বসবাসের এলাকাগুলোতে একাধিক স্থানে এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, ‘অপস সেলেরা’, ‘অপস মিনিয়াক’ ও ‘অপস সাপু’ নামের সমন্বিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এক সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

M1 20251015073716

তিনি আরও জানান, অভিযানে মোট ৯৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী মামলা করা হবে।

আটক প্রবাসীদের অপরাধের মধ্যে রয়েছে— বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা, অস্থায়ী কর্মপারমিটের অপব্যবহার ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় মালয়েশিয়ায় থাকা। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫ জন বাংলাদেশি, ৫ জন ভারতীয়, ১ জন পাকিস্তানি, ৫ জন মিয়ানমার নাগরিক (যার মধ্যে ১ নারী), এবং ইন্দোনেশিয়ার ১৬ জন (৮ পুরুষ ও ৮ নারী)। তাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে। বর্তমানে সবাইকে সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তদন্তের জন্য।

অভিযানের সময় আরও চারজন স্থানীয় নাগরিককে তদন্তে সহযোগিতার জন্য সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। ইমিগ্রেশন পরিচালক দাতুক রুসদি মোহদ দারুস জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও অনুমতি ছাড়া কাজের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও জোরদারভাবে চলবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate