Long Popup (2)
সর্বশেষ

সহায় হয়নি ভাগ্য, মালয়েশিয়া গিয়ে করুণ পরিণতি ২ প্রবাসীর

Fate did not help, tragic fate befell 2 expatriates after going to malaysiaProbashircityWebPopupUpdate

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী—শামীম রেজা ও তুহিন আলী—মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর লাশ হয়ে দেশে ফিরেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট বিকেলে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা-লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষে পাম বাগান থেকে ফেরার পথে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করে আসছিলেন তুহিন ও শামীম। পরিবারকে সহায়তা এবং জীবিকার চাকা সচল রাখতে তারা মালয়েশিয়া গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জীবিকার সন্ধানে যাওয়া সেই যাত্রা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি জানান, নিহতদের মরদেহ দেশে পৌঁছানোর পর তাদের নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate