সর্বশেষ

বাবার ‘রক্তের’ বদলা নেয়ার ঘোষণা মোজতবা খামেনির

Kill 6a5228d012ae2Web Popup (3)

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তাঁর ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম আনুষ্ঠানিক বার্তায় তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনুষ্ঠানিক ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, এই নিষ্পাপ রক্তের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে এবং এটিই এখন আমাদের পুরো জাতির একমাত্র আকাঙ্ক্ষা। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর প্রথম দিকের এক হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর এই হত্যাকাণ্ডের পর পুরো ইরানজুড়ে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সাম্প্রতিক এই শোকবার্তায় মোজতবা খামেনি তাঁর বাবার জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোকাহত সাধারণ মানুষের এই বিপুল সমাগমকে তিনি শত্রুর মনোবল ভেঙে দেওয়ার মতো এক ‘ঐতিহাসিক উপস্থিতি’ বলে অভিহিত করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup