সর্বশেষ

মুসলিম দেশগুলোকে নিয়ে জোট গড়তে চায় ইরান

Bc1e839d94eaed3bcd7a1a4c438e8f323116014204c65c1dWeb Popup (3)

যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী জোট গঠনের প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই ঐক্যের ডাক দেন। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইসলামি বিশ্বের দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় ব্যাপকভাবে বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

বৈঠকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি দেশটির সরকার, জনগণ, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক নেতৃত্বের শান্তি ও মধ্যস্থতামূলক উদ্যোগগুলোকে সাধুবাদ জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে ইরানের ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরে পেজেশকিয়ান বলেন, দেশের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরোধের কারণেই শত্রুদের হীন উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এ ছাড়া পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক তৎপরতা মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি তাদের গভীর বিশ্বাসের প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

তেহরান ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে নতুন এক মাত্রায় পৌঁছাবে বলে পেজেশকিয়ান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন, ইসলামি বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবসম্পদের যে বিশাল সম্ভাবনা ও সক্ষমতা রয়েছে, তাকে কাজে লাগাতে পারলে যেকোনো আঞ্চলিক সংকট সহজেই মোকাবিলা করা সম্ভব। দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়লে তা সম্মিলিতভাবে সবার অর্থনৈতিক স্থিতিশীলতা ও শক্তিমত্তা বৃদ্ধি করবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সাম্প্রতিক কিছু আলোচনা ও চুক্তি স্বাক্ষরের বিষয়ে ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সমর্থন জোগানোর জন্য তিনি পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে জানান, বহিরাগত চাপ যতই থাকুক না কেন, কোনো মুসলিম দেশকে একা বিপদে পড়তে দেওয়া উচিত নয় বলে পাকিস্তান বিশ্বাস করে। সেই সঙ্গে দৃঢ়তা ও সাহসিকতার মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের অধিকার রক্ষায় সফল হওয়ায় তিনি ইরানের ভূয়সী প্রশংসা করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup