সর্বশেষ

যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান

Iran probash klProbashircityWebPopupUpdate

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় দুঃসংবাদ পেল ইরান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ও তাদের অংশীদারদের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগে দেশটির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইইউ কাউন্সিলের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এমেনেত পাসারগাদ’ নামের একটি ইরানি প্রতিষ্ঠানের ওপর মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফ্রান্সের একটি গ্রাহক ডেটাবেসে অবৈধভাবে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহের গুরুতর অভিযোগ রয়েছে। চুরি করা সেসব সংবেদনশীল তথ্য পরে তারা ডার্ক ওয়েবে বিক্রির প্রস্তাব দিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস চলাকালে ভুয়া তথ্য ছড়াতে বিজ্ঞাপন বিলবোর্ড হ্যাক করার সঙ্গেও এই প্রতিষ্ঠানটি জড়িত ছিল। এ ছাড়া সুইডেনের একটি খুদে বার্তা বা এসএমএস সেবায় অনুপ্রবেশ করে ইইউর বহু নাগরিককে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এখন থেকে ইরানি প্রতিষ্ঠানটির সব সম্পদ পুরোপুরি জব্দ করা হবে। একই সঙ্গে ইইউভুক্ত যেকোনো দেশের নাগরিক ও কোম্পানিকে ওই প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক বা অন্য কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ইরানের পাশাপাশি এই একই সাইবার হামলার অভিযোগে চীনের দুই নাগরিক এবং দেশটিতে অবস্থিত দুটি প্রতিষ্ঠানের ওপরও সমমনা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার এই সময়ে সাইবার হামলা প্রতিরোধে এই পদক্ষেপকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ কাউন্সিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate