Long Popup (2)
সর্বশেষ

ভারতে স্বামীকে হ’ত্যা করে নাড়িভুঁড়ি ব্যাগে ভরছিল স্ত্রী, দেখে ফেলেন বাড়িওয়ালা

ImageCity

ভারতের হরিয়ানায় স্বামীকে হত্যার পর পেট চিরে নাড়িভুঁড়িসহ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বের করে নেওয়ার মতো এক ভয়ংকর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে এই বীভৎস দৃশ্য দেখে ফেলা এক প্রত্যক্ষদর্শীর সামনে ধরা পড়ার আতঙ্কে ওই নারী দোতলার ছাদ থেকে নিচে লাফ দিয়ে গুরুতর আহত হন। হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোওয়া রোডের একটি ভাড়া বাড়িতে লোমহর্ষক এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে চাঞ্চল্যকর এই তথ্য জানা গেছে।

নিহত ওই ব্যক্তির নাম রাজেশ। তিনি উত্তর প্রদেশের সীতাপুর জেলার ধামপুর গ্রামের বাসিন্দা। এক বছর ধরে স্ত্রী বিমলা দেবীকে নিয়ে কুরুক্ষেত্রের ওই বাড়িতে ভাড়ায় থাকতেন এবং স্থানীয় একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। বাড়ির মালিক রিঙ্কু জানান, ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে ওই দম্পতির ঘর থেকে প্রচণ্ড চিৎকার ও ঝগড়ার আওয়াজ শুনে তিনি দ্রুত দোতলার ছাদে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, রাজেশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তাঁর পেট ধারালো অস্ত্র দিয়ে চেরা। ওই সময় স্ত্রী বিমলা দেবী স্বামীর শরীর থেকে বেরিয়ে আসা নাড়িভুঁড়ি একটি ব্যাগে ভরার চেষ্টা করছিলেন। এমন বিভীষিকাময় অবস্থায় বাড়ির মালিককে দেখে ঘাবড়ে গিয়ে ছাদ থেকে নিচে ঝাঁপ দেন বিমলা দেবী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এসেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে রাজেশের পেট প্রায় ৩৫ সেন্টিমিটার চিরে ফেলা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নিহতের যকৃৎ বা লিভারের একটি বড় অংশ এবং ডান কিডনি শরীর থেকে নিখোঁজ রয়েছে, যা পুলিশ বিশেষভাবে খতিয়ে দেখছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ধারালো ছুরি ও ফরেনসিক আলামত উদ্ধার করে তদন্ত শুরু করেছে। বাড়ির মালিকের দাবি, অভিযুক্ত নারী ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের জবানবন্দি ও পূর্ণাঙ্গ ফরেনসিক প্রতিবেদন হাতে পেলেই নিখোঁজ অঙ্গপ্রত্যঙ্গ ও এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate