Long Popup (2)
সর্বশেষ

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

1787539045 dff4a4c73f2f788300479438c0cee631City

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরপরই ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মুখোমুখি হওয়ার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই সফরের অংশ হিসেবেই ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় জামাল ভূঁইয়াদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা।

রোববার (২৩ আগস্ট) সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছে। এরপর রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেয়। সিবিএফের পরিকল্পনা অনুযায়ী, ২৩ জন ফুটবলারসহ মোট ৯০ জনের বিশাল বহর নিয়ে ৪ অক্টোবর কলকাতা থেকে সরাসরি ঢাকায় আসতে চান ভিনিসিয়ুস জুনিয়ররা। আয়োজক হিসেবে বাংলাদেশকে চার্টার্ড ফ্লাইটে তাদের কলকাতা থেকে ঢাকায় আনা এবং ম্যাচ শেষে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে ব্রাজিলের মতো পরাশক্তির এমন আকর্ষণীয় প্রস্তাবে বাফুফের সামনে বেশ কিছু বাস্তবমুখী চ্যালেঞ্জও রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে ‘ফিফা আসিয়ান কাপ’-এ অংশ নিতে ইন্দোনেশিয়ায় ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। সেখান থেকে ফিরে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির দিক থেকে কতটা বাস্তবসম্মত, তা নিয়ে ভাবছে ফেডারেশন। পাশাপাশি এই হাইপ্রোফাইল ম্যাচ আয়োজনের বিশাল আর্থিক খরচ, স্পনসরশিপ ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সব দিক পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate