সর্বশেষ

উড্ডয়নের আগমুহূর্তে বিমানে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

F8f7cbdb 510d 4396 8750 c7eb46bc546dProbashircityWebPopupUpdate

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে ২৩২ জন আরোহীকে নিরাপদে নামিয়ে আনেন। তবে জরুরি স্লাইড দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে আগে সুইস এয়ারলাইনসের ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানবন্দর ও এয়ারলাইন সূত্রে জানা যায়, সুইস এয়ারলাইনসের LX0147 নম্বরের ফ্লাইটটি ২২৮ জন যাত্রী ও ৪ জন শিশু নিয়ে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানটি যখন রানওয়ে ধরে উড্ডয়নের জন্য গতি বাড়াচ্ছিল, ঠিক তখনই এর একটি ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন প্রক্রিয়া বাতিল করেন। এরপর দ্রুততার সঙ্গে বিমানের জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে যাত্রীদের রানওয়েতেই নিরাপদে নামিয়ে আনা হয়।

সুইস এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের বর্তমান পরিস্থিতি সামাল দিতে টিকিট রি-বুকিং ও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে।

আরো দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate