Long Popup (2)
সর্বশেষ

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

India policeProbashircityWebPopupUpdate

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লি থেকে তাদের উদ্ধার করে পুনে সিটি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া ১ ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাস পর বাংলাদেশি নারীদের উদ্ধার করা হলো।

প্রতিবেদনে বলা হয়, গত সাত দিনের মধ্যে ওই এলাকায় এটি ছিল পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি পুলিশ সেখান থেকে দুজন বাংলাদেশি নারী এবং বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করেছিল।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টা দিকে উপপুলিশ কমিশনার ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে ৭০০ সদস্যের এক বিশাল পুলিশ দল এই অভিযান চালায়। মূলত অবৈধভাবে থাকা বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহব্যবসায় লিপ্ত হতে বাধ্য করা নাবালিকাদের খুঁজতেই এই তল্লাশি চালানো হয়।

পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, যেসব যৌনপল্লি বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিল করে দেয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পাশাপাশি এই নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate