Long Popup (2)
সর্বশেষ

‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

71 1747914855 780x470City

ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলাভাষী মুসলমান বা ‘মিঞাঁ’ সম্প্রদায়কে লক্ষ্য করে আরও এক দফা আক্রমণাত্মক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  তিনি বলেন, আসামের এই জনগোষ্ঠীর ভোট দেওয়ার অধিকার এদেশে নয় বরং বাংলাদেশে হওয়া উচিত। ‘মিঞাঁ’ মুসলিমদের উত্যক্ত করা বা চাপের মুখে রাখা সরকারের একটি সচেতন রাজনৈতিক কৌশল এবং এ নিয়ে তার কোনো লুকোচুরি নেই। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিনসুকিয়া জেলায় এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের সময় বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেন সন্দেহভাজন ৫ লাখ নাগরিকের বিরুদ্ধে ‘সাত নম্বর ফর্ম’ জমা দিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে।

তার মতে, আদর্শ পরিস্থিতি হতো যদি এই মানুষদের আসামে ভোট দিতে না দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো। তিনি আরও যোগ করেন যে, ‘মিঞাঁ’ মুসলিমরা যেন আসামে শান্তিতে থাকতে না পারে এবং শেষ পর্যন্ত রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate