সর্বশেষ

কমোডে ফণা উঁচিয়ে গোখরো, শৌচাগারে ঢুকে আঁতকে উঠলেন যুবক

Young man was shocked when he entered the toilet by lifting the hood of the commodeWeb Popup (3)

রাজস্থানের পুষ্করের একটি হোটেলে ঘটে গেল ভয়াবহ ঘটনা। শৌচাগারের কমোড থেকে হঠাৎ বেরিয়ে আসে প্রায় পাঁচ ফুট লম্বা একটি গোখরো সাপ। বাথরুম ব্যবহার করতে গিয়ে এক পর্যটক প্রথমে সাপটিকে দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই হোটেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাটি হোটেলের দ্বিতীয় তলার একটি ঘরে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমোডের ভেতর থেকে সাপটি ফণা তুলে দাঁড়িয়ে হিসহিস শব্দ করছিল। এ দৃশ্য উপস্থিত অতিথিরা মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ দ্রুত সাপ উদ্ধাকারী দলকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দলটি এসে সাপটিকে ধরে নিরাপদ স্থানে ছেড়ে দেয়। এতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

ভিডিওটি ইনস্টাগ্রামের Theaxdrop নামের একটি অ্যাকাউন্টে পোস্ট হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা আতঙ্ক এবং বিস্ময়ের প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ লিখেছেন, “এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন”, আবার কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, “এই শৌচাগারে বসলেই সব পাপ ধুয়ে যাবে।”

ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনা হোটেলের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup