সর্বশেষ

প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে নেওয়ার ব্যবস্থা হবে

প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে নেওয়ার ব্যবস্থা হবেProbashir city Popup 19 03

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্ব পেলে তার দল প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আনার ব্যবস্থা করবে। এছাড়া বিষয়টিকে রাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও মনে করবেন তিনি।

সম্প্রতি লন্ডনের রয়্যাল রিজেন্সিতে বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীরা মারা গেলে তাদের লাশগুলোর কি হবে? এটা নিয়ে রাষ্ট্রের চিন্তা করা উচিত। তারা যা রুজি করে প্রায় সবই দেশে পাঠিয়ে দেয়।

এখানে মারা গেলে তাদের লাশ দেশে পাঠানোর জন্য তারা কোনো ডিপোজিট করে রাখতে পারে না। সবাই মুখে মুখে বুলি দিয়ে তাদেরকে ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলে। বাস্তবে তাদের জন্য যা করা উচিত তা করা হচ্ছে না।

তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, প্রবাসীরা দু’ভাবে দেশের কল্যাণ করতে চান।

একটা হলো দানের মাধ্যমে আরেকটা ইনভেস্টের মাধ্যমে। তিনি বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরীতে বর্তমান সরকারের সৎ ইচ্ছা আছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03