Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

লেবানন থেকে মঙ্গলবার রাতে দেশে ফিরবেন ৩২ জন

লেবানন থেকে মঙ্গলবার রাতে দেশে ফিরবেন ৩২ জনWeb Popup (3)

লেবানন থেকে আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) অষ্টম দফায় দেশে ফিরবেন ৩২ বাংলাদেশি। আর আজ রাতে সপ্তম দফার ৭০ জনের দেশে ফেরার কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, অষ্টম গ্রুপে ৩২ জন বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবে। ওইদিন বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রুপটি সকালে রওনা হবে। তারা রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এ পর্যন্ত ছয় দফায় লেবানন থেকে ২৬৮ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। আজ রাতে ফেরার কথা আরও ৭০ জনের।

প্রসঙ্গত, লেবানন থেকে দেশে ফিরতে ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)