সর্বশেষ

ঢাকার সড়কে কমলা হ্যারিসের পক্ষে ভোট চাইছেন একদল জনতা

ঢাকার সড়কে কমালা হ্যারিসের পক্ষে ভোট চাইছেন একদল জনতাProbashir city Popup 19 03

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণের আর মাত্র দুই দিন বাকি। আগামী ৫ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

ঢাকার সড়কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পেইন করতে দেখা গেছে একদল মানুষকে।

রোববার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে একদল বিভিন্ন বয়সী মানুষ কমালা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে বাদ্যযন্ত্র সহযোগে প্রচারণা চালান। সরেজমিনে তাদের হাতে কমালা হ্যারিসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। তাতে লেখা ছিল- ভোট ফর কমালা হ্যারিস।

যদিও তাদের পোস্টারে কমালা’র ইংরেজি বানানটি ভুল ছিল।

এ সময় তারা বলেন, যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি বাংলাদেশি ভোটার আছে। কমালা হ্যারিস যেন বাংলাদেশিদের জন্য কাজ করে, এজন্য তার দৃষ্টি আকর্ষণ করতে ঢাকায় এই আয়োজন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03