সর্বশেষ

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদProbashir city Popup 19 03

প্রথম মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ। 

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি।

ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03