সর্বশেষ

রাজশাহীর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান গ্রেপ্তার

News 1726422847365Web Popup (3)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৬ অক্টোবর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup