সর্বশেষ

ঢাবিতে গণবিয়ে ২০ সেপ্টেম্বর, চলছে পাত্র-পাত্রীর সন্ধান

Dhabi 20240912085602Probashir city Popup 19 03

স্বাধীনতা উদযাপন উপলক্ষে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের খরচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাধীনতা ভোজ ও গণবিবাহের আয়োজন করা হয়েছে।  ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই বিয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পাত্র-পাত্রী খুঁজে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি কার্ড প্রকাশ করা হয়েছে।

এদিকে বিয়ে সংক্রান্ত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে এটি ‘মজা’ হিসেবে নিয়েছেন।

শেহরিন আক্তার ইপা নামে এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক ফেসবুক গ্রুপে লেখেন, “জহুরুল হক হলে অনুষ্ঠিতব্য স্বাধীনতা ভোজ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে ‘লায়লাতুল গণবিবাহ। আপনারা যারা জহুরুল হক হলের সাবেক বা বর্তমান তারা চাইলে, আপনার পার্টনারকে রাজি করিয়ে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিংবা পাত্রীরা জহুরুল হক হলের পাত্র চেয়ে যোগাযোগ করতে পারেন।

শেহরিন আক্তার ইপা আরও বলেন, ওই দিনের সব খরচ জহুরুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা বহন করবে। আমি একজন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবে বিয়ের মেহেদি পরানোতে বিশেষ ভূমিকা রাখব বলে আশা করছি।

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী জহির রায়হান বলেন, “জুলাই বিপ্লবের পরে জহুরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাস রচিত করবে। ক্যাম্পাসে যারা রিলেশনশিপে আছেন এবং বিয়ে করতে চাচ্ছেন, তারা এই মহাযজ্ঞে শামিল হয়ে ইতিহাসের অংশ হতে পারেন। আর এদিন আমাদের হলের গরুভোজকে আমরা বউভাত হিসেবে বিবেচনা করব।

ঢাবির আরেক শিক্ষার্থী বলেন, গণবিবাহের আয়োজন করা হয়েছে, এটা প্রসংশনীয় উদ্যোগ। তবে বিয়ের অনুষ্ঠান যেন দুই পরিবারের সম্মতিতে হয় এবং বর-কনের দু-পক্ষের বাবা-মা বা অভিভাবক যেন উপস্থিত থাকে, সেটা নিশ্চিত করবেন বলে আশা করছি। বিয়ে সবার জন্য মঙ্গল বয়ে আনুক।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03