Long Popup (2)
সর্বশেষ

বিএসএফের গুলিতে প্রাণ গেল মেয়ের, কোনো রকমে বাঁচলেন মা

D349016b8eb002bab619ProbashircityWebPopupUpdate

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত উপজেলার লালারচকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই কিশোরীর মা সঞ্চিতা দাস। গুলিতে নিহত স্বর্ণা দাসের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

ঘটনাটি ঘটেছে রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার (২ সেপ্টেম্বর) রাতে।গুলিতে স্বর্ণা দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, পরেন্দ্র দাসের বড় ছেলে ভারতের ত্রিপুরায় বসবাস করেন। ছেলেকে দেখতে তার মা সঞ্চিতা দাস ও ছোট বোন স্বর্ণা দাস রোববার রাতে দালালের মাধ্যমে লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতের কাঁটাতারের বেড়ার কাছে যাওয়া মাত্রই বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণা দাসের মৃত্যু হয়। আহত হন মা সঞ্চিতা দাস। আহত অবস্থায় তিনি স্থানীয় এক বাড়িতে এসে আশ্রয় নেন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট নেয়া হয়।

নিহত স্বর্ণা দাসের পিতা জানান, সোমবার (২ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল এসে স্বর্ণা দাসের মৃত্যুর খবর ও তার মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যাওয়ার খবর জানালে তিনি বিষয়টি জানতে পারেন।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate