ভোজনরসিকদের জন্য দারুণ সুখবর! গ্রাহকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে রাজধানীর ‘হলিডে ইন ঢাকা সিটি সেন্টার’-এ আবারও শুরু হচ্ছে বিশেষ খাদ্য উৎসব। এবার শরতের আমেজে ফিরে আসছে ‘শরতে রসনাবিলাস’। ‘মায়ের হাতের স্বাদে, বাঙালির মহাভোজ’—এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের আয়োজন।
আয়োজকরা জানান, এই উৎসবে অতিথিরা পাবেন মায়ের হাতের পরম যত্নে তৈরি ঘরোয়া রান্নার চিরচেনা স্বাদ। উৎসবের বিশেষ মেন্যুতে থাকছে সর্ষে মাছের ঝাঁজ, চিংড়ির মালাইকারির মোলায়েম স্বাদ, সুবাসিত মাংসের তরকারি, ফুলকো লুচি এবং শেষ পাতে ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি। উৎসবটি চলবে আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ‘অ্যাটিটিউড’ রেস্তোরাঁয় শুধুমাত্র রাতের খাবারে এই আয়োজন উপভোগ করা যাবে।
অতিথিদের আনন্দ দ্বিগুণ করতে এই উৎসবে রয়েছে দারুণ একটি অফার—‘বাই ওয়ান গেট থ্রি’, অর্থাৎ একটি কিনলে আরও তিনটি ফ্রি পাওয়া যাবে। অফারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮,২০০ টাকা। এছাড়া নির্বাচিত বেশ কয়েকটি ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।
আরও
আগ্রহীরা টেবিল বুকিং বা অগ্রিম রিজার্ভেশনের জন্য যোগাযোগ করতে পারেন +৮৮ ০১৩২৮৯১৭০২৫-২৬ এই নম্বরগুলোতে।









