সর্বশেষ

আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন

731b4abc 6aad 4ac9 b32e 7d2a0e4f83e3Web Popup (3)

আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মগবাজার রেলগেট সংলগ্ন শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। টানা ১৬ বছরের সফলতার পর এবার ১৭তম আসরের ঢাকা অডিশনে রাজধানী ও এর আশপাশের জেলাগুলো থেকে আসা পাঁচ শতাধিক হাফেজে কোরআন অংশ নেন।

90b96c87 a783 4e5d 81c2 323f77cbcda4

কঠোর ও স্বচ্ছ আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগীদের হিফজ, তাজবিদ, কিরাত, লাহন ও উপস্থাপনা মূল্যায়ন করা হয়। দিনব্যাপী তীব্র প্রতিযোগিতার পর বিচারকমণ্ডলীর নিবিড় পর্যবেক্ষণে বাছাইকৃত ৭০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য ‘ইয়েস কার্ড’ অর্জন করেন। আয়োজকরা জানান, দেশসেরা হাফেজদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগীদের বাছাই করতে দেশব্যাপী এই অডিশন কার্যক্রম চলছে এবং এর ধারাবাহিকতায় নির্বাচিতদের নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী এবং ক্বারী এ. কে. এম. ফিরোজ। এছাড়া দেশের স্বনামধন্য হাফেজ, ক্বারী ও আলেমদের সমন্বয়ে গঠিত আরও ১৫ জন অভিজ্ঞ বিচারক অত্যন্ত দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে বিচারকার্য পরিচালনা করেন। পুরো আয়োজনটিকে সুশৃঙ্খল ও সফল করে তুলতে সার্বিক ব্যবস্থাপনা ও আতিথেয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটি।

উল্লেখ্য, ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’ (পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস) মূলত কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত একটি মেগা ইসলামিক রিয়েলিটি শো। দেশের মেধাবী হাফেজদের আন্তর্জাতিক মানের মঞ্চে তুলে ধরতে এই আয়োজন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup